স্বাগতম—Once Upon a Reading — with Ali Tareque-এ। আজ আমি পড়ছি আমার নিজের লেখা গল্প “মৃত্যু ও সত্য-মিথ্যার গল্প”। গল্পটি প্রথমে আমি ইংরেজিতে লিখেছিলাম, ২০১১ সালে—নাম ছিল The Death। পরে বাংলায় অনুবাদ করি। প্রকাশিত হয় আমার গল্পসংকলন সন্তান ও সংকেতের উপকথা-তে। এই গল্পের শুরুতেই একটা তথ্য দেয়া হয়—শেষের দিকে একজন ছেলের মৃত্যু হবে। সেটা জেনেও গল্পটা সোজা পথে চলে না। লেখক আর কথকের মধ্যে টানাপোড়েন, সত্য-মিথ্যার দোলাচল, আর জনতার বিচার—এইসব নিয়েই গল্পটা ধীরে ধীরে এগোয়।